মাসাইল
১০০%
ইদ্দত শেষ হওয়ার আগে বিবাহ
প্রশ্ন
কোন মহিলার স্বামী ইন্তেকালের পর ঐ মহিলা ৪ মাস যদি ইদ্দত পালন না করে অন্য কোন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তার এ বিবাহ শুদ্ধ হবে কি না?
উত্তর
গর্ভবতী না হলে, কোন মহিলা যদি স্বামীর মৃত্যুর পর ৪ মাস ১০ দিনের আগে অথবা গর্ভবতী হলে সন্তান প্রসব হওয়ার আগে অর্থাৎ ইদ্দত পালন না করে অন্য কোন পুরুষের সাথে বিবাহ বসে, তাহলে তার বিবাহ সহীহ হবে না। [প্রমাণঃ রদ্দুল মহুতার ৩:৫১৯]