মাগবীবের নামাজে মাসবূক হলে

মুফতী মনসূরুল হক সাহেব৫ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

(ক) মাগরিবের নামায জামা’আতের সাথে শেষ রাক’আতে পেলে প্রথম দু’রাক’আত কিভাবে পড়তে হবে? এই দু’রাক’আতের মাঝে কি তাশাহহুদ পড়তে হবে, না স্বাভাবিক দু’রাক’আতের মত পড়তে হবে বিস্তারিত জানাবেন।

উত্তর

কোন ব্যক্তি যদি তিন রাক’আত ওয়ালা নামাযের জামাআতে শরীক হয়ে এক রাক’আত ইমাম সাহেবের সাথে পায়, তাহলে বাকী রাক’আতগুলো তাকে এভাবে পড়তে হবে- প্রথমে নিজে এক রাক’আত সূরা ‍মিলিয়ে পড়ে বসবেন এবং আত্তাহিয়্যাতু পড়বেন। তারপর উঠে অবশিষ্ট এক রাক’আত সূরা মিলিয়ে আদায় করে নিয়ম মত নামায শেষ করবেন। এটাই তার জন্য উত্তম।

অবশ্য যদি তিনি এক রাক’আত পড়ে না বসে দুই রাক’আত পড়ে বসেন তাও তার জন্য জায়িয আছে। সেক্ষেত্রে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে না।

উল্লেখ্য কোন মাসবূক যদি ভুলে এক রাক’আতের পরে না বসেন, তাহলে তার উচিত দ্বিতীয় রাক’আতের পরে বসা। এর দ্বারা তার বসার ওয়াজিব আদায় হয়ে যাবে। [প্রমাণ: দুররে মুখতার ১:৫৯৬ # কিতাবুল আছার ২৭ # ইমদাদুল আহকাম ২:১৬১]

মাগবীবের নামাজে মাসবূক হলে | ইসলামী যিন্দেগী