মাসাইল
১০০%
পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা
প্রশ্ন
স্বর্ণের তৈরী অলংকার ব্যবহার করা কি পুরুষের জন্য হারাম? যদি কাউকে স্বর্ণের জিনিস হাদিয়া দেয়া হয়, তা ব্যবহার করতে পারবে কিনা?
উত্তর
নবী করীম ﷺ বলেছেন, “আমার উম্মতের পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা এবং রেশমী কাপড় পরিধান করা হারাম”। সুতরাং, স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য সর্বাবস্থায় হারাম। তবে কোন পুরুষকে হাদিয়া দেয়া জায়েয আছে। হাদিয়া গ্রহণকারীর কর্তব্য হল-উক্ত স্বর্ণ তিনি নিজের পরিবারের কোন মহিলাকে দিয়ে দিবেন, অথবা বিক্রি করে পয়সা হাসিল করবেন। হাদিয়া গ্রহণকারী ব্যক্তি পুরুষ যদি উক্ত স্বর্ণ ব্যবহার করেন, তাহলে তার জন্য সেটা হারাম ও নাজায়েয হবে। (প্রমাণঃ হিদায়াঃ ৪:৪৩৯-৪৪১, ফতহুল কাদীর, ৮:৪৫২)