নব ভূমিষ্ট সন্তান মরে গেলে তার নাম রাখা

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬বান্দার হক, বিবিধ

প্রশ্ন

সন্তান মৃত অবস্থায় জন্ম নিলে বা জন্মের পরেই মারা গেলে তার নাম রাখতে হবে কি না?

উত্তর

সন্তান জীবিত জন্মগ্রহণ করুক বা মৃত উভয় অবস্থায় তার নাম রাখা সুন্নাত। [দুররে মুখতার ২:২২৭, আহসানুল ফাতাওয়া ৪:২০৬, নাফউল মুফতী ওয়াসসায়িল ৩৪৩, বেহেশতী যেওর ২:৫৫]

ومن ولد فمات يغسل ويصلى عليه ويسمى (ان) استهل) (والا)

يستهل (غسل وسمى عند الثاني وهو الاصح - الدر المختار - ۲۲۷/۲