প্লেনে তায়াম্মুম করে নামায পড়া

মুফতী মনসূরুল হক সাহেব৩ জুলাই, ২০২৩নামায, উযূ গোসল ইস্তেন্জা তায়াম্মুম ও মাসাহ

প্রশ্ন

প্লেনে উযুর জায়গায় খুব ভীড় হয়। উযু করতে গেলে নামাযের ওয়াক্ত চলে যাওয়ার আশংকা আছে। এমতাবস্থায় তায়াম্মুম করে নামায পড়া যাবে কি-না?

উত্তর

ভীড় হওয়ার আগেই উযু করতে চেষ্টা করতে হবে। অগত্যা ব্যর্থ হলে এমন পরিস্থিতির জন্য উত্তম হল তায়াম্মুম করে তখন ওয়াক্ত মত নামায পড়ে নিবে এবং পরে সুযোগ মত উযু করে পুনঃ ঐ নামায অবশ্যই কাযা পড়ে নিবে। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া, ২:৫৪]

প্লেনে তায়াম্মুম করে নামায পড়া | ইসলামী যিন্দেগী