আযান না দিয়ে ঘোষণা দেয়া

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪রোযা ও ইতিকাফ

প্রশ্ন

(ক) যদি কোথাও রমাযান মাসে ইফতারের সময় হলে আযান না দিয়ে ইফতার করার জন্য এলান দেয়া হয় এবং ১৫/২০ মিনিট পরে আযান দেয়া হয় তাহলে এর দ্বারা আযান দেয়ার সুন্নাত আদায় হবে কি-না?

উত্তর

যদি রমাযান মাসে ইফতারের সময় হওয়ার সাথে সাথে আযান না দিয়ে শুধু এলান দেয়া হয়, আর মাগরিবের আযান ১৫/২০ মিনিট পরে দিয়ে আযানের পর পরই জামাআত করা হয়, তাহলে এটাই হবে উত্তম তরীকা। তা না করে যদি ওয়াক্ত হওয়ার সাথে সাথে আযান দেয়া হয় এবং ১৫/২০ মিনিট পর ইফতার হতে ফারিগ হয়ে জামাআত শুরু হয়, এতেও সুন্নাত আদায় হয়ে যাবে। রামাযানের কারণে বা অন্য কোন বিশেষ কারণে এতটুকু দেরী করার অনুমতি শরীয়তে আছে।

[প্রমাণঃ আবু দাউদ শরীফ ১:৬০# মিশকাত শরীফ ১:৬১# হাশিয়ায়ে দারুল উলূম ২:৪৫# ফাতাওয়া শামী ১:৩৬৯# হালাবী কাবীর ২৩৪# আহসানুল ফাতাওয়া ২:১৩৮]

আযান না দিয়ে ঘোষণা দেয়া | ইসলামী যিন্দেগী