মাসাইল
১০০%
তালাক শব্দ উচ্চারণ
প্রশ্ন
আমার ওয়াসওয়াসার রোগ আছে। আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই না। তালাক দেবার কথা কল্পনাও করতে পারি না। কিন্তু তালাকের কথা চিন্তা করতে করতে মুখ দিয়ে তালাক শব্দ বেরিয়ে গেছে। এটা একাধিকবার হয়েছে। এখন টেনশনে আছি যে, এর দ্বারা কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে।
উত্তর
তালাক দেবার ইচ্ছে ছাড়া এমনিতে শুধু তালাক শব্দ উচ্চারণ করার দ্বারা কোন তালাক পতিত হয় না।
فإن وجدت قرينة تدل على عدم قصده الطلاق صدق قضاء، ولم يقع عليه طلاق (الموسوعة الفقهية الكويتية-29/26)