তারাবীহ নামাযে কুরআন শরিফ দেখে পড়া

মুফতী মনসূরুল হক সাহেব৭ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

তারাবীহ নামাযের মধ্যে ইমাম সাহেব যদি কুরআন শরিফ দেখে পড়েন, আর মুক্তাদীরা যদি নামাযের মধ্যে কুরআন খুলে ইমামের অনুসরন করেন, তাহলে তাদের নামায সহীহ হবে কিনা?

উত্তর

নামাযের মধ্যে ইমাম বা কেউ কুরআন শরীফ দেখে দেখে পড়লে অথবা মুক্তাদী দেখে দেখে ইমামের পরা অনুসরন করলে, (হানাফী মাযহাব অনুযায়ী) নামায ফাসিদ হয়ে যাবে।

[প্রমাণঃ শামী ১:৬২৪ # আহসানুল ফাতাওয়া ৩:৪৪৫]

قرأته من مصحف اي ما فيه قرآن مطلقا لانه تعلم . (الدر المختار:1/623)

وفي الشامي: انه تلقن من المصحف فصار كما اذا تلقن من غيره . (رد المحتار:1/624)

তারাবীহ নামাযে কুরআন শরিফ দেখে পড়া | ইসলামী যিন্দেগী