হাফ ভাড়ার বিধান

প্রশ্ন

আমার প্রশ্ন বর্তমানে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জন্য হাফ ভাড়ার বিধান চালু করা হয়েছে তা কি ইসলামি শরী`আত সম্মত? দলীলসহ জানালে খুব উপকৃত হতাম।

উত্তর

যে পরিবহনে উঠা হয়, যদি সেই পরিবহনের মালিক স্বেচ্ছায় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া গ্রহণ করে থাকে, তাহলে হাফ ভাড়া দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত জায়েয আছে। কিন্তু পরিবহন মালিকদের বাধ্য করে তাদের উপর চাপ সৃষ্টি করে হাফ ভাড়া প্রদান করা শরী‘আতসিদ্ধ নয়। এতে করে হাফ ভাড়া প্রদানকারীরা অন্যের হক নষ্ট করার গোনাহে দণ্ডিত হবে।

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ [٢:١٨٨

তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। [সূরা বাকারা-১৮৮]

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسِهِ»

হযরত আনাস বিন মালেক রা. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেছেন, কোন মুসলমানের সম্পদকে তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা হালাল নয়। [সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৮৫]

والذى يعطيه بلا شرط فهو هدية (قواعد الفقه-307)

لا يجوز التصرف فى مال غيره بلا إذنه ولا ولايته (الدر المختار مع رد المحتار-9\291)

হাফ ভাড়ার বিধান | ইসলামী যিন্দেগী