রাস্তায় পড়ে থাকা টাকা-পয়সা নিজ প্রয়োজনে ব্যয় করা

মুফতী মনসূরুল হক সাহেব১৩ আগস্ট, ২০২৫মিরাস বন্টন, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

আমি আজ থেকে প্রায় এক বছর, আগে রাস্তায় ৩৭০ টাকা পেয়েছিলাম। পরে বহু খোঁজাখুঁজির পরও মালিকের সন্ধান না পেয়ে উক্ত টাকাগুলো নিজে খরচ করে ফেলেছি। এ মুহূর্তে আমার করণীয় কি-? উল্লেখ্য যে, আমি গরীব। আমার কোন সম্পত্তি নেই এবং চাকুরী বা ব্যবসাও নেই, যা দ্বারা আমি এ টাকাগুলো পরিশোধ করব।

উত্তর

টাকা প্রাপ্তির ঘোষণা দেয়ার পরও যদি হারানো মালের মালিক না পাওয়া যায় তাহলে হারানো জিনিস সংরক্ষণকারী ব্যক্তি ধনী হলে মালিককে সাওয়াব পৌঁছানোর নিয়্যতে উক্ত টাকা গরীবদেরকে সদকা করে দিবে। আর সংরক্ষণকারী নিজেই গরীব কিংবা মিসকীন হলে নিজেও তা খরচ করতে পারে। সেই হিসেবে আপনার জন্য উক্ত টাকা নিজে খরচ করা ঠিক হয়েছে। [প্রমাণঃ দারুল উলূম ১২/৪৫৬, #ফাতাওয়া শামী ৪:২৮৪]