ওসিয়তের কুরবানীর বিধান
প্রশ্ন
যে আমার মৃত্যুর পর তোমরা আমার সম্পদ থেকে কোরবানি দিবা, উনি মারা যাবার পর উনার সম্পদ সব ছেলেমেয়ের মাঝে বন্টন হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এখন উনার ওসিয়ত কতদিন পর্যন্ত বলবৎ থাকবে, এখনতো উনার সম্পদ ভাগবাটোয়ারা হয়ে গেছে, এখন উনার ওসিয়তের কুরবানী কে দিবে, কতদিন দিবে?
উত্তর
মৃত ব্যক্তির ওসিয়ত তার সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে আদায় করতে হয়। তারপর ওয়ারিসদের মাঝে সম্পদ বন্টন করাই বিধান । ওসিয়তের টাকা আলাদা রাখতে হয়। এটা বন্টনের আগেই করবে। তারপর সম্পদ বন্টন করবে । সুতরাং মৃত ব্যক্তির ওসিয়তের কুরবানীর টাকা আলাদা না রেখে সম্পদ বন্টন করা ঠিক হয়নি।
এখন সকল ওয়ারিসীনদের উচিত সম্মিলিতভাবে তার ওসিয়তটি পূর্ণ করা। উক্ত ওসিয়তের কুরবানীর গোশত আত্মীয় স্বজন কেউ খেতে পারবে না। পুরোটা দান করে দিতে হবে । মৃতের কুরবানীর ওসিয়ত একবার কুরবানী করার দ্বারাই আদায় হয়ে যাবে । প্রতি বছর করার প্রয়োজন নেই।
تتعلق بتركة الميت حقوق أربعة مرتبة، الأول يبدأ بتكفينه وتجهيزه من غير تبذير ولا تقتير، ثم تقضى ديونه من جميع ما بقى من ماله، ثم تنفذ وصياه من ثلث ما بقى بعد الدين، ثم تقسم الباقى بين ورثته بالكتاب والسنة واجماع الامة (السيراجى فى الميراث-8-10)
(قَوْلُهُ وَعَنْ مَيِّتٍ) أَيْ لَوْ ضَحَّى عَنْ مَيِّتٍ وَارِثُهُ بِأَمْرِهِ أَلْزَمَهُ بِالتَّصَدُّقِ بِهَا وَعَدَمِ الْأَكْلِ مِنْهَا، (ردالمحتار علی الدر-9/484)