দ্বীনী স্বার্থে মাযহাব ছেড়ে দেয়া

মুফতী মনসূরুল হক সাহেব৪ জানুয়ারি, ২০২৬কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, মাযহাব ও তাকলীদ

প্রশ্ন

কোন ব্যক্তি বা সম্প্রদায় দ্বীনী স্বার্থে (যেমন, মসজিদ করে নেয়া) হানাফী মাযহাব ছেড়ে লা-মাযহাবে যেতে পারবে কি-না? যদি যাওয়া যায়, তাহলে কোন ক্ষতি হবে কি?

উত্তর

সমস্ত উলামায়ে কিরাম একমত যে, দ্বীনের টিকে থাকার জন্য চার মাযহাবের কোন এক মাযহাব মানা একান্ত জরুরী। তবে এতটুকু সুযোগ আছে যে, শর‘ঈ কোন কারনে এক মাযহাব ছেড়ে সম্পূর্নভাবে অন্য মাযহাবে যেতে পারে। কিন্তু মাযহাব ছেড়ে লা-মাযহাবে যাওয়া কখনো জায়িয হবে না। বরং জনসাধারণের জন্য এটা দ্বীন থেকে বের হয়ে গোমরাহ হওয়ার একটা রাস্তা মাত্র।

সুতরাং, মসজিদ তৈরী করে নেয়ার লোভে মাযহাব ছেড়ে লা-মাযহাবী হওয়া কোনক্রমেই জায়িয নাই। কেননা, এটা শর‘ঈ উযর নয়। এজন্য লা-মাযহাবে যাওয়ার প্রশ্নই উঠে না।

এর কেউ লা-মাযহাবী হয়ে গেলে গোমরাহ হয়ে যাওয়ার সমূহ আশংকা বিদ্যমান। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া ১:৪২১]