কনডম ব্যবহার করা

প্রশ্ন

আমি নব বিবাহিত। আমার স্ত্রী কনডম ব্যবহার করতে চায়। অথচ এটা ইসলামী শরী‘আতে জায়িয নেই। এখন কিভাবে আমি আমার স্ত্রীকে এই অনৈসালামিক পথ থেকে বিরত রাখতে পারি। কুরআন– সুন্নাহর আলোকে জানিয়ে দিলে উপকৃত হব।

উত্তর

স্ত্রী যদি মুসলমান পরহেযগার বিজ্ঞ ডাক্তারের পরামর্শে শারীরিক কোন আসুবিধার কারণে এ সব পদ্ধতি গ্রহণ করতে চায়, তাহলে নাজায়িয ও অনৈসালামিক কাজ হবে না। বরং সাময়িকভাবে তা ব্যবহার করতে পারবে। তবে যদি অভাব-অনটনের ভয়ে বলে থাকে, তাহলে আকীদাগত খারাবীর কারণে তা হারাম ও নাজায়িয হবে। এমতাবস্থায় আপনি আপনার স্ত্রীকে মুহাব্বতের সাথে সঠিক আকীদার ব্যাপারে বুঝাতে থাকেন। ইনশাআল্লাহ, সঠিক বুঝ এসে যাবে। [প্রমাণঃ সূরা আন‘আম ১৫১]