মাসাইল
১০০%
দু’আয়ে কুনূত না পড়ে রুকূতে চলে যাওয়া
প্রশ্ন
যদি কেউ বিতর নামাযের মধ্যে ৩য় রাক’আতে তাকবীর বলে দু’আয়ে কুনূত পড়া ছাড়াই রুকূতে চলে যায় অত:পর স্মরণ হয়, তার এমতাবস্থায় কি করণীয়?
উত্তর
বিতর নামাযে কেউ যদি দু’আয়ে কুনূত পড়া ছাড়া ভুলে রুকূতে চলে যায় এবং সেই নামাযের পরে স্মরণ হয়, তাহলে সিজদায়ে সাহু করলেই নামায পূর্ণ হয়ে যাবে। রুকূ থেকে উঠে পড়বে না।
প্রকাশ থাকে যে, বিতর নামাযে তৃতীয় রাক’আতে রুকূর পূর্বে দু’আ পড়া ওয়াজিব। আর প্রত্যেক ওয়াজিবেরেই একই হুকুম। যদি তা ভুলবশতঃ যথাস্থলে আদায় করা না হয় তবে, সিজদায়ে সাহু আদায় করলে নামায সহীহ হয়ে যাবে। [প্রমাণ: আপকে মাসায়িল ২:৩৬৮]
ولو نسيه اي القنوت ثم تذكره في الركوع لا يقنت فيه لفوات محله و لا يعود الي القيام........وسجد للسهو – [الدر المختار 2/9-10]