মাসাইল
১০০%
পরপুরুষের সামনে মেয়েদের চুল খোলা রাখা
প্রশ্ন
পরপুরুষের সামনে বা বাজারে ,শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা খোলা মাথায় চুল ছেড়ে পুরুষদের সামনে চললে সে মেয়ের সম্পর্কে হাদীসের মাঝে কোন শাস্তির ( আখিরাতে) কথা আছে কি ? বিস্তারিত জানতে চাই।
উত্তর
মাথা চুল খুলে পর পুরুষের সামনে চলা নারীদের ক্ষেত্রে নবীজী ﷺ জাহান্নামী হবার কথা জানিয়েছেন।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا»