মাসাইল
১০০%
মসজিদ ও মাদরাসার টাকা কর্জ হিসাবে খরচ করা
প্রশ্ন
মসজিদ-মাদরাসা অথবা কোন প্রতিষ্ঠানের ক্যাশিয়ার অথবা পরিচালকের জন্য ঐ প্রতিষ্ঠানের টাকা তার নিজস্ব ব্যবসার খাতে এরকমভাবে ব্যয় করা যে, যখন ঐ প্রতিষ্ঠানের কোন প্রয়োজন দেখা দিবে, সাথে সাথে ঐ টাকা দিয়ে দিবে, এটা জায়িয কি-না?
উত্তর
কোন মসজিদ বা মাদরাসা অথবা কোন প্রতিষ্ঠানের অর্থ ক্যাশিয়ার বা পরিচালকের নিকট আমানত হিসাবে জমা থাকে। সুতরাং, ক্যাশিয়ার বা পরিচালকেরজন্য উক্ত আমানতের টাকানিজস্ব ব্যবসার খাতে ব্যবহার করা আদৌ জায়িয হবে না। বরং তা খিয়ানত হবে। কাজেই উল্লেখিত খিয়ানত থেকে বেঁচে থাকা একান্ত কর্তব্য। [ফাতাওয়ায়ে রশীদিয়া ৫২৯, মাহমূদিয়া ১:৪৯২]