মাসাইল
১০০%

তালাক পতিত হওয়া

প্রশ্ন

এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, আমি আশাবাদী আমি জান্নাতে যাবো। আমি যদি জান্নাতে না যাই, তাহলে তুমি তিন তালাক। এভাবে বললে হুকুম কী ? স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে ?

উত্তর

জান্নাতে যাওয়া ও না যাওয়ার বিষয়টি দুনিয়াতে জানা সম্ভব নয়। তাই স্বামীর কথা “জান্নাতে না গেলে স্ত্রী তালাক” বক্তব্যটি একটি অহেতুক ও বাতিল কথা। তাই এর দ্বারা স্ত্রীর উপর কোন তালাকই পতিত হবে না।

المستفاد: عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ , قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا مُعَاذُ مَا خَلَقَ اللَّهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَحَبَّ إِلَيْهِ مِنَ الْعَتَاقِ , وَلَا خَلَقَ اللَّهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ , فَإِذَا قَالَ الرَّجُلُ لِمَمْلُوكِهِ: أَنْتَ حُرٌّ إِنْ شَاءَ اللَّهُ فَهُوَ حُرٌّ وَلَا اسْتِثْنَاءَ لَهُ , وَإِذَا قَالَ الرَّجُلُ لِامْرَأَتِهِ: أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللَّهُ فَلَهُ اسْتِثْنَاؤُهُ وَلَا طَلَاقَ عَلَيْهِ ” (سنن الدار قطنى، رقم-3984، السنن الكبرى للبيهقى، رقم الحديث-15120، مصنف عبد الرزاق، رقم الحديث-11331)