মাসাইল
১০০%
মাজারে বাতি জ্বালানো এবং মান্নতকৃত বস্তু খাওয়া
প্রশ্ন
মাজারে মান্নত করা, বাতি দেওয়া, মাজারে মান্নতকৃত দ্রব্য ভক্ষন করা শরী‘আতের সম্মত কিনা? দলিল সহ জানতে ইচ্ছুক।
উত্তর
মাজারে মান্নত করা বা সজ্জার উদ্দেশে বাতি দেওয়া জায়েয নাই এবং আউলিয়াদের নামে মান্নতকৃত বস্তু ভক্ষণ করা হারাম ও নাজায়েয। অবশ্য যদি বাতি কোন প্রয়োজনে দেয়া হয় তাহলে তা জায়েয আছে। (প্রমাণঃ ফাতাওয়া শামী ২:৪৩৯, আদদুররুল মুখতার২:৪৩৯, ইমদাদুল ফাতাওয়া২:৫৫৫, ফাতাওয়া দারুল উলূম১২:১৩৬)