দুধ ভাই-বোনের ভাই-বোন বিবাহ করা

মুফতী মনসূরুল হক সাহেব১৫ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

রহীমা এবং হামীদা আপন দুই বোন। রহীমার এক ছেলে (আযাদ) হামীদার দুধ পান করেছে এবং হামীদার এক মেয়ে (রোকসানা) রহীমার দুধ পান করেছে। এখন রহীমা এবং হামীদর এ দু’ছেলে-মেয়ে ব্যতীত তাদের অন্য ছেলে-মেয়েদের সাথে বিয়ে জায়িয হবে কি-না?

উত্তর

আযাদ হামীদার কোন মেয়েকে তার দুধ বোন হওয়ার কারণে বিয়ে করেতে পারবে না। তদ্রুপভাবে হামীদার মেয়ে (রোকসানা)-কে দুধ ভাই হওয়ার কারণে রহীমার কোন ছেলে বিয়ে করতে পারবে না। তবে রহীমার অন্যান্য ছেলে-মেয়েদের ও হামীদার অন্যান্য ছেলে-মেয়েদের মধ্যে পরস্পর বিয়ে জায়েয হবে।

[প্রমাণঃ হিদায়া, ২:৩৫১]

দুধ ভাই-বোনের ভাই-বোন বিবাহ করা | ইসলামী যিন্দেগী