মাসাইল
১০০%
তারাবীহের সময়ে সুবহানা যিল মুলকি দু’আটি পরার হুকুম কি?
প্রশ্ন
আমাদের দেশে পবিত্র রামাযান শরীফে তারাবীহ নামায ৪ রাক’আত পরে যে সুবহানা যিল মুলকি নামে একটি দু’আ পরা হয়, এটা সহীহ কি-না?
উত্তর
তারাবীহ নামাযে প্রতি চার রাক’আত অন্তর যে তারবীহা বা কিছুক্ষন বসে থাকা হয়, সে সময় আল্লাহ্তা’আলার প্রশংসা সম্বলিত যে কোন দু’আ- দরুদ ও ইস্তিগফার পাঠ করা বা চুপ থাকা সবই জায়িয আছে। প্রচলিত প্রসিদ্ধ দু’আটিতে আল্লাহ্র প্রশংসা সম্বলিত হওয়ার কারনে কেউ জরুরী মনে না করে পড়লে তা জায়িয। শরঈ দৃষ্টিকোণে তাতে কোন দোষ নেই। তা বিদ’আত ও নয়। তবে কেউ এটা পড়া জরুরী মনে করলে, তার জন্য বিদ’আত হবে। জরুরি মনে না করে সব সময় পড়লেও বিদ’আত হবে না।
[প্রমাণঃফাতাওয়াশামী, ২/৪৬]