সেজদায় গিয়ে উভয় পা জমিন থেকে উঠিয়ে রাখা

আহলে হক মিডিয়া৮ আগস্ট, ২০২৫নামায

প্রশ্ন

আমার প্রশ্ন হল, সেজদায় গিয়ে যদি উভয় পা জমিন থেকে উঠিয়ে রাখা হয়, তাহলে নামায হবে কি? আমি শুনেছি যদি কিছু সময় হলেও পা জমিনে রাখা হয়, তাহলে নামায হয়ে যাবে। কিন্তু কিছুদিন আগে একটি লেখা পেলাম, যাতে একটি ফাতওয়া বিভাগ থেকে ফাতওয়া দেয়া হয়েছে যে, সেজদার কোন এক মুহুর্ত সময়ও যদি উভয় পা জমিন থেকে উঠে যায়, তাহলে নামায ভেঙ্গে যাবে। এ বিষয়ে সঠিক সমাধান জানাবেন দয়া করে।

উত্তর

যদি সেজদার সময় উভয় পা কিছু সময়ের জন্যও জমিনে রাখা না হয়, তাহলে সেজদা হবে না। নামায নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি সেজদার সময় কিছু সময়ের জন্য হলেও পা জমিনে রাখা হয়, তারপর উঠিয়েও ফেলা হয়, তাহলে নামায মাকরূহ হলেও শুদ্ধ হয়ে যাবে। এটাই বিশুদ্ধ বক্তব্য। [ফাতাওয়া কাসিমিয়া-৭/৪৭৪, ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ-২/১৫৩, কিতাবুন নাওয়াজেল-৪/১৪৫-১৪৬, আপকি মাসায়েল আওর উনকা হল-৩/৩৬৩, ফাতাওয়া মাহমুদিয়া-১১/৮০]

وقال بعضهم إن حرك رجليه قليلا لا تفسد صلاته، وكذا فى المحيط هو الأوجه الخ (الفتاوى الهندية-1/103، جديد-1/161)

وفى شرح الملتقى: يفترض وضع أصابع القدم ولو واحدة نحو القبلة وإلا لم تجز (الدر المختار مع رد المحتار-2/204)

أنه لو لم يضع شيئا من القدمين لم يصح السجود (رد المحتار-2/135)

সেজদায় গিয়ে উভয় পা জমিন থেকে উঠিয়ে রাখা | ইসলামী যিন্দেগী