মাসাইল
১০০%
তোতলা ইমামের ইমামত
প্রশ্ন
কোন হাফেজ বা মাওলানার যবান যদি তোতলা থাকে, তিনি কুরআন শরীফ সহীহ-শুদ্ধ পড়তে পারেন না। তাহলে কি তার পিছনে মুসল্লিদের নামায সহীহ হবে?
উত্তর
যাদের পড়া সহীহ নয়, কুরআন শরীফ সহীহ শুদ্ধ করে পড়তে পারে না, অথবা এক অক্ষরের স্থানে অন্য অক্ষর উচ্চারণ করে, এমন ব্যক্তিকে ইমাম নির্বাচন করা জায়িয হবে না। ভুল পড়নেওয়ালা ইমামের পিছে সহীহ পড়নেওয়ালাদের ইকতিদা করা সহীহ নয়। চাই ভুল পড়নেওয়ালা তোতলা হোক বা না হোক। হ্যাঁ, সব মুসল্লীদের পড়াও যদি গলদ হয় তাহলে তাদের নামায হয়ে যাবে।