মাসাইল
১০০%
শীষ বাজালে, গান গেলে ইবাদত নষ্ট হয় কি-না?
প্রশ্ন
জনৈক ব্যক্তির কাছে শুনলাম- মুখ দিয়ে ইচ্ছাকৃত শীষ বাজালে (গান গাইলে) নাকি তার ইবাদত বন্দেগী কবুল হয় না। কথাটি কতটুকু সত্য?
উত্তর
মক্কার কাফেররা শীষ বাঁজানো, তালি দেয়া ইত্যাদিকে ইবাদত মনে করতো। মুসলমানদের জন্য বিধর্মীদের ধর্মীয় ঐতিহ্য এবং রীতি-নীতি অনুসরণ, অনুকরণ করা যেহেতু নাজায়িয, তাই হাতে তালি দেয়া এবং শীষ বাজানো কাফেরদের ধর্মীয় ঐতিহ্য হওয়ার কারণে তা অবশ্যই গোণাহের কাজ।
অতএব, গোণাহের কাজ (শীষ বাজানো) পরিহার করে তাওবা করা উচিত। তবে এর দ্বারা ইবাদত কবুল হয় না, বা বাতিল হয়ে যায়- এ ধরনের কথা বলা ঠিক নয়। [প্রমাণঃ তাফসীরে কুরতুবী ৭ : ৪০০ # তাফসীরে কাবীর ১৫ : ১৫৯ # তাফসীরে রুহুল মা’আনী ৫ : ২০৩]
وقال ابن عباس كانت قريش تطوف بالبيت عراة يصفقون ويصفرون فكان ذلك عبادة في ظنهم. (التفسير للقرطبي:2/400)