মাসাইল
১০০%
সূরা পড়তে গিয়ে ভুলে গেলে
প্রশ্ন
সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে গিয়ে মাঝখানে যদি ভুলে যায়, তাহলে কি করতে হবে? পুনারায় বিসমিল্লাহ পড়ে অন্য সূরা পড়ে নামায শেষ করা যাবে কি?
উত্তর
সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা আরম্ভ করে যদি ছোট তিন আয়াত অথবা বড় এক আয়াত পড়ার পর ভুলে যায়, তাহলে অন্য সূরা আরম্ভ করার প্রয়োজন নেই। বরং রুকু করে যথারীতি নামায শেষ করবে। এতে নামায সহীহ হবে। আর যদি এ পরিমাণ পড়তে না পারে, বরং দু’এক শব্দ পড়ার পরই ভুলে যায়, তাহলে বিসমিল্লাহ্ সহ অন্য কোন সূরা পড়ে নামায শেষ করবে।
[প্রমাণঃ ফাতাওয়া দারুল উলূম ২:২৩৩, ২:২২০, # ফাতাওয়া মাহমূদিয়া ২:১৫৮, ২:১২৪]