ফজরের ওয়াক্তে স্বপ্নদোষ হলে করনীয়

মুফতী মনসূরুল হক সাহেব২১ জুন, ২০২৬উযূ গোসল ইস্তেন্জা তায়াম্মুম ও মাসাহ

প্রশ্ন

ফজরের ওয়াক্ত শেষ হওয়ার কিছুক্ষন আগে স্বপ্নদোষ হলে যদি এমন হয় যে গোসল করতে গেলে ওয়াক্ত শেষ হয়ে যাবে, সুর্য উঠে যাবে। তখন কি করা উচিত ?

উত্তর

দ্রুত গোসল করতে চলে যাবে। সময় পেলে নামায পড়বে, নতুবা সূর্য উঠার পর কাযা করে নিবে।

جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا ۚ [٤:٤٣

আর (নামাযের কাছে যেও না) ফরয গোসলের আবস্থায়ও যতক্ষণ না গোসল করে নাও। {সূরা নিসা-৪৩}