কেরোসিন তৈল শরীরে বা কাপড়ে লাগলে তার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৪ জুলাই, ২০২৩কাপড় পানি যায়গা পাক নাপাক

প্রশ্ন

কেরোসিন তৈল পবিত্র না অপবিত্র? উযু করার পরে তা শরীরে লাগলে নামায হবে কি-না? কাপড়ে লাগলে ধোয়া ব্যতীত নামায পড়া যাবে কি-না?

উত্তর

কেরোসিন তৈল যেহেতু খনিজ দ্রব্য, তাই যতক্ষণ পর্যন্ত কোন নাপাক বস্তুর সাথে সংমিশ্রণ না ঘটে, ততক্ষণ তার নাপাক হওয়ার কোন যুক্তি নেই। তবে কেরোসিন তৈল কাপড়ে লাগলে ‍ধৌত করা ব্যতীত নামায পড়লে দু্র্গন্ধের কারণে নামায মাকরূহ হবে।

এ দুর্গন্ধের কারণেই হারিকেন বা কেরোসিনের অন্য কোন আলো মসজিদে নেয়া মাকরূহ। এগুলো মসজিদের বাইরে রাখতে হয়। [প্রমাণঃ ফাতাওয়া শামী, ১:৩০৫ # ইমদাদুল ফাতাওয়া ২:১৭১]

কেরোসিন তৈল শরীরে বা কাপড়ে লাগলে তার হুকুম | ইসলামী যিন্দেগী