বাস্তবসম্মত ঘটনা

মুফতী মনসূরুল হক সাহেব১৫ অক্টোবর, ২০২৫বিবিধ

প্রশ্ন

এই ঘটনার কোন দলিল আছে ? কুকুরের অসাধারণ উত্তর, এক ব্যাক্তি কুকুরকে বলল যে, তুইতো অনেক অপদার্থ। তোর মধ্যে ৩ টি খারাপ অভ্যাস আছে। ১. তুই দেওয়ালে পেশাব করিস। ২. তুই ভিক্ষুকের কাছে গিয়েও ঘেউ ঘেউ করিস। ৩. তুই রাতে ঘেউ ঘেউ করিস যখন মানুষ ঘুমিয়ে থাকে।কুকুর উত্তর দিল, ১. জমিনে এজন্য পেশাব করি না, আল্লাহর বান্দা যদি এখানে সেজদা করে, তবে তার সেজদা হবে না। ২. ভিক্ষুকের কাছে এ জন্য ঘেউ ঘেউ করি, যাতে সে মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চায়। ৩. রাতে ঘেউ ঘেউ করে এ কথা বলি, হে গাফেল..! অলসতায় পতিত হে নিদ্রামগ্ন মানুষ উঠ! আল্লাহর কাছে মাথা অবনত কর। জীবনের গোনাহের জন্য ক্ষমা চাও। আজ আমল করার সময় আছে, হিসাব নেয়ার কেউ নেই। কাল আমল করার সময় নাই, কিন্ত হিসাব নেয়ার আল্লাহ আছে।

উত্তর

এমন কোন ঘটনার ভিত্তি আমরা পাইনি। তাই এটিকে গ্রহণযোগ্য মনে করা যাবে না। বাকি কথাগুলো সুন্দর এবং বাস্তবসম্মত। তাই ঘটনার বাস্তবতা পাওয়া না গেলেও কথাগুলো থেকে আমাদের জন্য শিক্ষনীয় বিষয় রয়েছে।

বাস্তবসম্মত ঘটনা | ইসলামী যিন্দেগী