জায়নামাযে দাঁড়িয়ে “ইন্নী ওয়াজ্জাহতু” পড়ার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৭ জানুয়ারি, ২০২৪নামায

প্রশ্ন

জায়নামাযে দাঁড়িয়ে ”ইন্নী ওয়াজ্জাহতু” এই দু‘আ পড়া কি? অনেকে বলে এই দু‘আ হাদীসে নেই। এমতাবস্থায় এ দু‘আ পড়লে নামাযের কোন ক্ষতি হবে কি-না?

উত্তর

ফরয নামাযের প্রথমে উক্ত দু‘আ পড়লে নামাযের কোন ক্ষতি হবে না সত্য, তবে না পড়াই ভাল। সুন্নাত ও নফল ইত্যাদি নামাযের মধ্যে তাহরীমার পর সানার পূর্বে পড়তে পারে। কেউ যদি এই দু‘আ না পড়ে তাতে নামাযের কোন ক্ষতি হয় না। বরং তাহরীমার পূর্বে জায়নামাযের জন্য বিশেষ কোন দু‘আ নির্ভরযোগ্য হাদীসের কিতাবে পাওয়া যায় না। তাই না পড়াটাই বাঞ্ছনীয়। অনেকে ধরাবাঁধা নিয়মে নামাযের অঙ্গ হিসেবে তাহরীমার পূর্বে এরূপ জায়নামাযের ‍দু‘আ পাঠকে বিদ‘আত আখ্যা দিয়েছেন। [প্রমাণ: ইমদাদুল মুফতীন, ৩১৬ # আল-বাহরুল রায়িক, ১:৩১০]

জায়নামাযে দাঁড়িয়ে “ইন্নী ওয়াজ্জাহতু” পড়ার হুকুম | ইসলামী যিন্দেগী