মাসাইল
১০০%
পানি খাওয়ার সঠিক নিয়ম ও পদ্ধতি
প্রশ্ন
আমরা তো সাধারণত তরল বা ঝুল মাখিয়ে হাতে খাবার খাই, তো কথা হলো, রাসুল ﷺ পানি ডান হাতে পান করতে আদেশ করেছেন, এমতাবস্থায় আমরা কি করবো, বাম হাতে নিয়ে হালকা করে ডান হাত ভর করা নাকি নিয়ম ঠিক নয়, তো সঠিক টা কি হবে?
উত্তর
ডান হাতে ঝোল লেগে থাকায় প্রয়োজনে বাম হাত ব্যবহার করা জায়েয আছে। নাজায়েয বা হারাম নয়। তবে ডান হাতে ঝুল লেগে থাকায় প্রয়োজনে বাম হাত ব্যবহার করা জায়েয আছে। নাজায়েয বা হারাম নয়। তবে শুধু ডান হাত ব্যবহার করাই সুন্নাহ সম্মত। ডান হাত ব্যবহার করতে সমস্যা হলে বাম হাতের সাথে ডান হাতের সহায়তা নেয়া যেতে পারে।
يجعل يمينه لطعامه وشرابه وشماله لما سوى ذلك فإن احتيج إلى الاستعانة بالشمال فبحكم التبعة (عمدة القارى، باب التسمية على الطعام والأكل باليمين-14/387 زكريا، 21/29 دار احياء التراث العربى، تحت رقم الحديث-5375)