মাসাইল
১০০%
সহবাসের আগে তালাকপ্রাপ্তা স্ত্রীর মহর
প্রশ্ন
অভিভাবক তার ছেলেকে নাবালিগ অবস্থায় বিবাহ করিয়েছে। ছেলে বালিগ হওয়ার পর উক্ত মেয়ের সাথে দেখা-সাক্ষাত হয়েছে, কিন্তু মেয়ে এখনও নাবালিগ। অতঃপর বাবার অত্যাচারে ছেলেটি ঐ মেয়েকে তালাক দিয়েছে। ছেলেরও তালাক দেওয়ার ইচ্ছা ছিল। এখন প্রশ্ন হলো, এ মেয়েকে মহরানা দিতে হবে কিনা বা দিলে কি পরিমাণ দিতে হবে?
উত্তর
উক্ত নাবালিগা স্ত্রীকে অর্ধেক মহরানা দিতে হবে। কারণ, স্ত্রীর সাথে মেলামেশা না হওয়া অবস্থায় তালাক দিলে, স্ত্রী নির্ধারিত মহর থেকে অর্ধেক মহরের হকদার হয়।
[প্রমাণঃ ফাতওয়া দারুল উলূম ৮:২৪৭ #শামী ৩:১০৪]