উত্তোলিত চাঁদার প্রয়োজন না হলে খরচের নিয়ম
প্রশ্ন
রাস্তার পার্শ্বে একটা টিউবওয়েল বসানোর নামে পথচারীদের নিকট থেকে চাঁদা আদায় করা হয়েছে। অন্যভাবে একটি টিউবওয়েল বসানোর কারণে আর উক্ত টাকার প্রয়োজন হচ্ছে না। আমার প্রশ্ন উক্ত টিউবওয়েলের নামে আদায়কৃত টাকা কোন খাতে বা কিসে ব্যবহার করবে?
উত্তর
পথচারী সম্পূর্ণ সেচ্ছায় উক্ত টাকা দিয়ে থাকলে, তা গ্রহণ করতে কোন অসুবিধা নেই। টিউবওয়েল দ্বারা উদ্দেশ্য ছিল পথচারীদের উপকার হওয়া, এখন যেহেতু টিউবওয়েলের ব্যবস্থা হয়ে গেছে, তাই পথচারীদের কাছ থেকে উঠানো টাকা দ্বারা এমন কোন কাজ করবে যার দ্বারা পথচারীদের উপকার হয়। যেমন, রাস্তার পার্শ্বে বিশ্রামের জন্য ছায়াদার জিনিষ তৈরী করে দেয়া; চাই সেটা যাত্রী ছাউনী হোক বা ঘর তৈরী হোক বা কোন ছায়াদার বৃক্ষ হোক। অথবা নামাযের স্থান, পেশাব-পায়খানা, পুল, সাকো ইত্যাদি করে দিতে পারে। এছাড়া অন্য যে কোন কাজে, যা দ্বারা পথচারীদের উপকার হয়, করা যেতে পারে।