যৌথ ফ্যামিলির সবারি উপর কি কুরবানি ওয়াজিব?
প্রশ্ন
যৌথ ফ্যামিলির সবারি উপর কি কুরবানি ওয়াজিব? (যেমন আমরা ৩ ভাই দুই জন বিদেশে থাকে আমি ব্যবসা করি এবং আমরা আমাদের ইনকামের টাকা বাবাকে দেই)
উত্তর
যৌথ পরিবারে সবারই আলাদা সম্পদ নেসাব পরিমাণ হয়ে থাকে, তাহলে সবার উপর আলাদা কুরবানী করা ওয়াজিব। কিন্তু যদি সবাই উপার্জন করলেও সবার টাকা বাবাকে মালিক বানিয়ে দিয়ে দেয়া হয়। বাবা ছাড়া অন্য কারো কাছে নেসাব পরিমাণ সম্পদ না থাকে, তাহলে কেবল বাবার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকলে শুধু তার উপরই কুরবানী ওয়াজিব। অন্য কারো উপর নয়। কিন্তু বাকিদের নিজস্ব সম্পদ নিসাব পরিমাণ হলে, প্রত্যেকের উপর কুরবানী করা ওয়াজিব হবে।
فتجب التضحية على حر مسلم مقيم موسر (تنوير الأبصار مع الدر-9/452-453)
الأبوابنهيكتسبانفىصنعةواحدةولميكنلهماشيئفالكسبكلهللأبإنكانالإبنفىعيالهلكونهمعيناله (ردالمحتار،كتابالشركة،مطلباعتمعافىدارواحدةواكتسبا-6/502،هندية-2/329)