বিয়ের পর সহবাস না করা কী বিবাহ বাতিল
প্রশ্ন
আমি যাত্রাবাড়িতে থাকি। আমি একজন ছাত্র। টেক্সটাইল নিয়ে পড়ছি। আমি গোপনে বিয়ে করি। বিয়ে এর সব শর্ত মেনে আমি বিয়ে করি। আমি আমার বউ এর সাথে কোনও শারিরিক সম্পর্কও করিনি। সহবাসও করিনি। দেনমোহরও বাকি রেখেছি। সে ও রাজি। আমি তার সাথে মাঝে মাঝে কথা বলি। অনেক সময় দেখা করি। এতে কি আমাদের বিবাহ ঠিক আছে? আর এতে আমার কোন গুনাহ হবে কি? এবং কখন একটি বিবাহ বাতিল হবে? তালাক ছাড়া একটু বিস্তারিত জানতে চাই।
উত্তর
তালাক ছাড়া সাধারণত কোন বিয়ে বাতিল হয় না। তবে যদি কুফু ছাড়া বিয়ে হয়ে থাকে, তাহলে মেয়ের পিতার অধিকার থাকে, সেই বিয়ে ভেঙ্গে দেবার।কিন্তু কুফুতে বিয়ে করলে সেই বিয়ে ভেঙ্গে দেবার অধিকার পিতাও পায় না। এছাড়া বিয়ের পর আলাদা থাকার দরুন, কিংবা সহবাস না করার দরুন কোন বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হয় না। বরং বিবাহ বহাল থাকে। সুতরাং তার সাথে দেখা সাক্ষাৎ সবই জায়েয।
أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم، زَوَّجَتْ حَفْصَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمنِ، الْمُنْذِرَ بْنَ الزُّبَيْرِ. وَعَبْدُ الرَّحْمنِ غَائِبٌ بِالشَّأْمِ. فَلَمَّا قَدِمَ عَبْدُ الرَّحْمن، قَالَ: وَمِثْلِي يُصْنَعُ هذَا بِهِ؟ وَمِثْلِي يُفْتَاتُ عَلَيْهِ؟.
فَكَلَّمَتْ عَائِشَةُ، الْمُنْذِرَ بْنَ الزُّبَيْرِ. فَقَالَ الْمُنْذِرُ: فَإِنَّ ذلِكَ بِيَدِ عَبْدِ الرَّحْمنِ.فَقَالَ عَبْدُ الرَّحْمنِ: مَا كُنْتُ لِأَرُدَّ أَمْراً قَضَيْتِيهِ، فَقَرَّتْ حَفْصَةُ عِنْدَ الْمُنْذِرِ. وَلَمْ يَكُنْ ذلِكَ طَلاَقاً (موطا مالك، رقم-2040)
لأن الامتناع عن قربانها فى أكثر المدة بلا مانع وبمثله لا يثبت حكم الطلاق فيه (هداية، كتاب الطلاق، باب الإيلاء-2/402)