মাসাইল
১০০%

তালাক

প্রশ্ন

আমাদের গ্রামে একজন তার স্ত্রী থাকা অবস্থায় তার স্ত্রীর আপন বোন কে বিবাহ করেছে। এখন আমার জানার বিষয় হলো তার এই বিবাহ টা জায়েজ হয়েছে কিনা ? এবং আগের বউ তালাক হবে কিনা ?  (আগের বউকে কিন্তু সে তালাক দেয়নি )

উত্তর

এক বোন বিয়েতে থাকা অবস্থায় স্ত্রীর আপন আরেক বোনকে বিয়ে করা জায়েজ নয়। বিয়ে করলে বিবাহ শুদ্ধ হবে না। তবে এর দ্বারা প্রথম স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হবে না। কিন্তু স্বামী হারাম কাজ করার কারণে গোনাহগার হবে।

وَأَن تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ (سورة النساء-23)

দুই বোনকে একত্রে বিবাহে রাখা যাবে না। [সূরা নিসা-২৩]

أَنَّ أُمَّ حَبِيبَةَ، قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ، قَالَ: «وَتُحِبِّينَ؟» قُلْتُ: نَعَمْ، لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ ذَلِكِ لاَ يَحِلُّ لِي»