মাসাইল
১০০%
পশুর কোন অংশ হালাল কোন অংশ হারাম
প্রশ্ন
যবেহকৃত গরুর কোন কোন অংশ খাওয়া জায়িয এবং কোন কোন অংশ খাওয়া জায়িয নয়?
উত্তর
প্রাণীর আটটি অংশ খাওয়া নিষেধ। যথা-১.পুরুষ লিঙ্গ, ২.স্ত্রীলিঙ্গ, ৩. মুত্র থলি, ৪.পিঠের হাড়ের ভিতরের মগয বা সাদা রগ, ৫. চামড়ার নীচের টিউমারের মত উঁচু গোশত, ৬. অণ্ডকোষ, ৭. পিত্ত ও ৮.প্রবাহিত রক্ত।
উল্লেখিত অংশগুলো ব্যতীত বাকি সব অংশ খাওয়া জায়িয আছে।
[প্রমাণঃ তহতভী ৪:৩৬০# ইমদাদুল মুফতীন ২:৯৭০# ইমদাদুল ফাতাওয়া ৪:১১৮]
اما بيان مايحرم اكله من اجزاء الحيوان سبعة. الدم المسفوح والذكر والانثيان والقبل والغدة والمثانة والمرارة. بدائع. (الفتاوى الهندية:5/29)