নাবালক ছেলেরা নামাযের কাতারের মাঝে মাঝে দাঁড়াবে

মুফতী মনসূরুল হক সাহেব১০ ফেব্রুয়ারি, ২০২৪নামায

প্রশ্ন

ফরজ নামাযের জামা’আতের কাতারের মাঝে মাঝে নাবালক ছেলেরা নিজ পিতার নিকট দাঁড়ায়। শরীয়তের দৃষ্টিতে এরূপ করা ঠিক কি-না?

উত্তর

যেসব নাবালক ছেলেরা নামায পড়ার নিয়ম-কানুন মোটামুটি জানে, তাদেরকে বড়দের কাতারে দাঁড় করানোই শ্রেয়। কারণ, একাধিক বাচ্চা একত্রে মিলে দাঁড়ালে, তারা নিজের নামাযের এবং অনেক ক্ষেত্রে বড়দের নামাযের ক্ষতি করে থাকে। তাই বড়দের সাথে দাঁড় করালে, এ অসুবিধাটা হবে না। কিন্তু যে সমস্ত ছেলেরা নামাযের নিয়ম-কানুন মোটেও বুঝে না, তাদেরকে মসজিদে নেয়াই শরীয়ত মতে উচিত নয়। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া, ৩:২৮০]

নাবালক ছেলেরা নামাযের কাতারের মাঝে মাঝে দাঁড়াবে | ইসলামী যিন্দেগী