হস্তমৈথুন বৈধ কিনা?

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

একটি দ্বীনী পত্রিকায় জানতে পারলাম, হস্তমৈথুনকারী স্বীয় হাতে গর্ভাবস্থা নিয়ে হাশরের দ্বীন উঠবে ইত্যাদি, এখন আমার প্রশ্ন হল- হস্তমৈথুন এমন একটি আপরাধ যার শাস্তি কঠোর, তারপরও আমাদের দেশের ডাক্তারী পত্রিকা যেমন প্রেসক্রিপশন ও আজকের স্বাস্থ্য পত্রিকার ডাক্তাররা সপ্তাহে দু’বার হস্তমৈথুন করার নির্দেশ দিচ্ছে। এমতাবস্থায় দেশের আলিমগন সেই পত্রিকার বিরোধিতা করছেন না কেন?

উত্তর

হস্তমৈথুন হারাম ও লা‘নতের যোগ্য পাপ। যারা এ রকম করে কাল কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা তাদের দিকে রহমতের নজর করবেন না এবং তাদের আংগুলগুলো গর্ভবতী হবে এবং তারা চরম অপমানিত ও লাঞ্ছিত হবে। ডাক্তাররা যৌন শক্তি বজায় রাখার জন্য বা প্রবৃত্তি পুরা করার জন্য হস্তমৈথুনের পরামর্শ দিচ্ছে, এটা তাদের অজ্ঞতার কারণে। দ্বীনের সঠিক ইলমের অভাবে তারা এ ধরনের ভুল পরামর্শ দিচ্ছেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যারা বিবাহ করার সামর্থ্য রাখে না, তাদের উচিত রোযা রাখা। কারণ- রোযা প্রবৃত্তি দমনের উত্তম পন্থা। হক্কানী উলামায়ে কিরাম সাধ্যমত হক ও সঠিক কথা বলেই যাচ্ছেন। তাতে তাঁরা কার্পণ্য করেননি বা কোন বাতিল শক্তিকে ভয় করেননি। তবে এ ধরনের অনেক তথ্য উলামাগনের গোচারিভূত হয় না। ডাক্তারদের করনীয় হচ্ছে, উলামাগনের সাথে সম্পর্ক দ্বীনের সঠিক ইলম অর্জন করে মানুষদেরকে সঠিক পথের পরামর্শ দেয়া। [প্রমাণঃ ফাতাওয়া শামী ২:১০৯, ফাতহুল কাদীর ২:২০৬, হিদায়া ১:২১৭, ইনায়া ২:২০৬]