মাসাইল
১০০%

যাকাত ও কুরবানী

প্রশ্ন

আমাদের থাকার ঘর প্রায় নেই বললেই চলে! অতিসত্বর ঘর দিতে হবে। আমার তেমন কোনো আর সম্পদ নেই। জমানো টাকাও নেই। চাকুরী করে যে বেতন পাই তা দিয়ে পরিবার কোনো মতে আল্লাহ তায়ালা চালাচ্ছেন। তবুও একটু কষ্ট করে করে জমাচ্ছি ঘরের জন্য। ৫ বছর ধরে জমায়ে ২ লক্ষ হয়েছে। আরো ২ বছরের মতো জমানো লাগবে ঘরের জন্য। আর যে টাকা জমিয়েছি তা দিয়ে ঘরের কাজ ধরা সম্ভব নয়। আরো লাগবে। প্রশ্ন হলো: আমার এ অবস্থায়

১। কুরবানী ওয়াজিব হবে কি ?

২। যাকাত ফরজ হবে ?

উত্তর

বাড়ি শুরু করে টাকা খরচ করে ফেলার আগ পর্যন্ত জমানো টাকার উপর যাকাত আসবে এবং কুরবানী ও আবশ্যক হবে। যাকাত ও কুরবানী দিলে সম্পদ কমে না। বরং বরকত বাড়ে। তাই ভয় না পেয়ে প্রতি বছর যাকাত প্রদান করুন এবং কুরবানী দিন। ইনশাআল্লাহ বরকত হবে।

الزكاة واجبة على الحر العاقل البالغ المسلم إذا ملك نصابا ملكا تاما وحال عليه الحول الخ (هداية، كتاب الزكاة-1/185)