ওয়াসওয়াসার রোগ
প্রশ্ন
আমি একটি স্কুলে চাকরি করি । আগে অনেক মাসালা জানতাম না, এখন জানার পর মনে নানা ভয় ও সন্দেহ কাজ করছে। দয়া করে আমাকে মাসালা দেন।
(১) স্বামী যদি স্ত্রীর নিকট বলে, অনেক দিন আগের কথা যতদূর মনে পড়ে বাক্য টুকু আমি এখন পোলাপানদের মারি না। আগে ওদের বুজাই। তারপর ও যেগুলো না বুঝে ওদের বলি জা তোরে আল্লাহর নামে ছেরে দিলাম. (আসলে স্কুলের বাচ্চাদের উদ্দেশ্যে )
(২) স্বামী যদি স্ত্রীর নিকট জানার জন্য বলে
আমি কি কখনো তুমাকে ঐসব কথা বলিছি। স্ত্রী বলে কোন কথা। স্বামী বলে ঐসব কথা ( আসলে স্বামী মুখে ঐ সব কথা উচ্চারণ করতে চাচ্ছে না )। আবার স্ত্রী বলে কোন কথা? অখন স্বামী বলে -তামাক (দয়া করে শব্দটি বুঝে নিবেন, আমি এটি লিখতে পারব না ) । ( আসলে এটি স্বামী জানার জন্য)। স্ত্রী বলে না বলেন নাই।
(৩) তামাক (দয়া করে শব্দটি বুঝে নিবেন, আমি এটি লিখতে পারব না ) বিষয়ে মাসালা জানার পর মাঝে মাঝে চিন্তা করি। এক দিন নামাজের মধ্যে মনে হল একটি বাক্য উচ্চারণ করলাম কিনা তা হলো সারাদিন এটি নিয়ে চিন্তা করতে থাকি। অতঃপর টয়লেটে চিন্তা করতে গিয়ে হটাত উদ্দেশ্যহীনভাবে বের হল তোকে তামাক (দয়া করে শব্দটি বুঝে নিবেন, আমি এটি লিখতে পারব না ) বুঝতের পারলাম না কিভাবে কি হল।
(৪) আগে অনেক গান শুনতাম ও গাইতাম। এখন তওবা করেছি। তবু মাজে মাজে মনের অজান্তে হটাত করে উদ্দেশ্যবিহীন ভাবে গান বের হয়ে যায়। আবার মাঝে মাঝে মনে হয় এসব গান কি উচ্চারণ করলাম কিনা। যেগুলো নিয়ে খুব চিন্তিত ।
আমার সীমানা তুমি ছাড়িয়ে গেলে । তুমি ছাড়া আমি একা, হে পানাহ হে পানাহ (গজল )
(৫) হঠাৎ করে একটি বাজে গানের কথা মনে হল। তাহলো আমি নই মুসলিম, আমি নই হিন্দু, আমি নই খ্রিস্টান, আমি নই বড্ড আমার পরিচয় আমি বাঙ্গালি।
আমি আগে বুজতাম না। উদ্দেশ্যবিহীন হয়ত এসব গান গাইটাম । আমি অনুতপ্ত। আমি সকল গান থেকে তওবা করছি। আমি বিবাহিত। বিয়ের পর কোন সময় এই গানটি উচ্চারণ করছি কিনা সন্দেহ হচ্ছে। এতে কি বিবাহের কোন সমস্যা হয়?
(৬) আউজু, ছারা, ছাড়িয়ে , ফ্রি এসব মুখে উচ্চারণ করলে কি সমস্যা হয়?
(৭) সুরা ফালাক, নাস বিবিকে উদ্দেশকরে বললে কি কোন সমস্যা হয়?
(৮) দাঁত ব্রাশ করার সময়, কুলি করার সময়, ভাত খাওয়ার সময় এসব কথা মনে পড়ে। জিব্বা নাড়া চারা করলে কি সমস্যা হয় ?
(৯ ) মাসালা জানার জন্য এসব কথা লেখার জন্য কি কোন সমস্যা হয়?
উত্তর
এসবের মাধ্যমে কোন সমস্যা হয় না। স্ত্রীর উপর কোন তালাক পতিত হয় না। আপনি মাসআলা জিজ্ঞাসা করতে তালাক বললেও কোন সমস্যা নেই। আপনার মাথায় ওয়াসওয়াসার রোগ ঢুকেছে। সন্দেহের এ বিজ মাথা থেকে দূর করেন। ইসলাম এতো কঠোর কোন ধর্ম নয় যে, আলোচনা করলেই স্ত্রী তালাক হয়ে যায়। তাই মাথা থেকে এসব বিষয় দূর করেন। এমন অনেক প্রশ্নের উত্তর আমাদের সাইটে আাগেই প্রকাশিত হয়েছে। তাই দয়া করে প্রশ্ন করার আগে সাইটের সার্চ বক্সে কাঙ্খিত শব্দ লিখে বা ক্যাটাগরি দেখে আগে খুঁজে দেখে নিবেন।
منها شك هل طلق أم لا لم يقع (الأشباه-108، جديد-196)
عدم الشك من الزوج فى الطلاق وهو شرط الحكم بوقوع الطلاق حتى لو شك فيه لا يحكم بوقوعه (بدائعل الصنائع، كتاب الطلاق، فصل فى الرسالة-3\126، جديد-3\199)
يشترط بالاتفاق القصد فى الطلاق، وهو إرادة التلفظ به ولو لم ينو فلا يقع طلاق فقيه يكره ولا طلاق حاك عن نفسه أو غيره لأنه لام يقصد معناه، بل قصد التعليم والحكاية، (الفقه الاسلام وادلته، كتاب الطلاق، باب شروط الطلاق-7/368)
لوكررمسائلالطلاقبحضرةزوجتهويقول: أنتطالقولاينوىطلاقالاتطلق، (فتحالقدير،كتابالطلاق،بابايقاعالطلاق-4/4)