সম্পত্তি বণ্টন

আহলে হক মিডিয়া১৭ জানুয়ারি, ২০২৪বান্দার হক

প্রশ্ন

আমার আপন কোন মামা নেই। সেহেতু জানামতে আমার নানার সম্পদের ৩ ভাগের ২ ভাগ আমার মায়েরা পাবে এবং বাকী একভাগ তার ভাতিজারা পাবে। কিন্তু আমার নানা ভাতিজাদেরকে দিবে না হেতু সকল সম্পদ আমার মা-খালাদের নামে লিখে দিয়ে গেছে। এমতাবস্থায় আমার মা-খালাদের করণীয় কি? আবার তারা যদি এই সম্পত্তি ব্যবহার করে হজ্ব, ওমরা করে তাহলে তা শুদ্ধ হবে কি না?

উত্তর

যদি আপনার নানা জীবিত এবং সুস্থ্য অবস্থায় তার সম্পদ আপনার মা ও খালাকে লিখে দিয়ে থাকেন, তাহলে উক্ত সম্পদের মালিকানা আপনার মা ও খালার হয়ে গেছে।

সুতরাং উক্ত সম্পদ দিয়ে তারা হজ্জ ও উমরাসহ যে কোন কাজই করতে পারেন।

ولكل واحد منهم أن يتصرف فى حصته كيف ما شاء (شرح المجلة لرستم باز-1/643، رقم-1162)

المالك هو المتصرف فى الأعيان المملوكة كيف شاء (تفسير بيضاوى، كتب خانية رشيدية دهلى-1/7)

إن الملك ما من شانه أن يتصرف فيه بوصف الاختصاص (رد المحتار، زكريا-7/10، 235، كرتاشى-4/502، 5/50، الموسوعة الفقهية الكويتية-14/29)

المالك للشيء هو الذى يتصرف فيه باختياره ومشيئته (بدائع الصنائع، زكريا-2/638، كرتاشى-2/327)

يتصرفالمالكفىملكهكيفشاء (البناية،اشرفيةديوبند-8/219)

সম্পত্তি বণ্টন | ইসলামী যিন্দেগী