মিনায় কুরবানী না করে তার মূল্য দেশে পাঠিয়ে কুরবানী করা

মুফতী মনসূরুল হক সাহেব১০ অক্টোবর, ২০২৪কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

হজ্জ করা অবস্থায় যদি আমরা হজ্জের কুরবানী এখানে না দিয়ে দেশে হজ্জের পূর্বে টাকা পাঠিয়ে আমাদের নামে কুরবানী দিতে বলি, তা হলে আমাদের কুরবানী ও হজ্জ আদায় হবে কি-না?

উত্তর

আপনার মীকাতের মধ্যে অবস্থান করার কারণে আপনাদের ‘হজ্জে ইফরাদ’ করতে হবে। আর হজ্জে ইফরাদ পালনকারীদের উপর কুরবানী করা জরুরী নয়। নফল হিসেবে কুরবানী করতে পারে। তবে আপনার কুরবানী করার ইখতিয়ার থাকবে। তবে ধনীদের উপর যে কুরবানী ওয়াজিব, তার জন্য মুকীম হওয়া শর্ত। হজ্জের সফরে মুসাফির হলে ঐ কুরবানী ওয়াজিব হবে না। করলে তা নফল হবে। আর মুকীম হয়ে গেলে, ঐ কুরবানী করতে হবে। তখন সেই কুরবানী সেখানেও করতে পারেন বা দেশের বাড়ীতে করার জন্য বলতে পারেন।

[প্রমাণঃ আদ্দুররুল মুখতার ৬:৩১৫]

فلا تجب على حاج مسافر. (الدر المختار:6/315)

মিনায় কুরবানী না করে তার মূল্য দেশে পাঠিয়ে কুরবানী করা | ইসলামী যিন্দেগী