মাসাইল
১০০%
সুন্নাত তরীকার খেলাফ সিজদা আদায়ের হুকুম
প্রশ্ন
মুসল্লিরা প্রায় সবাই সিজদার মধ্যে হাঁটুর সাথে কনুই লাগিয়ে সিজদা দেয়, এতে কোন দোষ আছে কি-না জানতে চাই।
উত্তর
পুরুষদের জন্য সিজদার মধ্যে সুন্নাত হলো পেটকে উরু থেকে পৃথক রাখা এবং বাহুদ্বয়কে জমিন, হাটু ও পাঁজড় থেকে পৃথক করে রাখা। কনুইদ্বয়কে মাটিতে বিছিয়ে অথবা হাঁটুর উপরে রাখলে খেলাফে সুন্নাত হওয়ার ফলে মাকরূহ্ হবে এবং এটা অলসতার পরিচায়ক। [প্রমাণ: হিদায়া, ১:১০৯ # ফাতাওয়া আলমগীরী, ১:৭৫ # ফাতাওয়া রহীমিয়া ৭:২২০]