মাসাইল
১০০%
বিধর্মীকে সম্মান প্রদর্শন করার তরীকা
প্রশ্ন
বিধর্মীকে সাম্মান দেখানোর তরীকা কি?
উত্তর
শরী‘আতের দৃষ্টিতে বিধর্মীকে সালাম দেয়ার কোন বিধান নেই। তবে মুসলমান এবং বিধর্মীরা যদি একত্রে অবস্থান করে, তাদের সকলকে (পার্থক্য ব্যতিরেকে) সালাম করা জায়িয আছে। কিন্তু এ স্হলেও মনে মনে কেবল মুসলমানদেরই নিয়্যাত করবে। [প্রমাণঃ মিশকাতঃ ২:৩৯৮)