সাহরীর সময় শেষ জেনেও পানাহার করা

মুফতী মনসূরুল হক সাহেব২৭ সেপ্টেম্বর, ২০২৫রোযা ও ইতিকাফ

প্রশ্ন

কিছু দিন আগে আমরা ঘুম থেকে উঠে দেখি সেহেরির সময় শেষ সাইরেন বাজতেছে। কিন্তু আমার আম্মা খুব খুধার্ত ছিলেন। তাই তিনি জেনেও অল্প কিছু পানাহার করেছিলেন আমি মানা করার পরও। উল্লেখ্য আমার মা সেদিন ইফতারের পর থেকেও খুধার্ত ছিলেন যদিও ইফতার করেছিলেন। এখন আমার আম্মার রোযার হুকুম কি? কাযা রাখলে চলবে নাকি সাথে কাফফারা লাগবে?

উত্তর

সাহরীর সময় শেষ হয়ে যাবার পর যদি তিনি পানাহার করে থাকেন, তাহলে তার রোযাটি হয়নি। উক্ত রোযার কাযা আদায় করতে হবে। কাফফারা লাগবে না।

وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ ۚ [٢:١٨٧]

আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত। [সূরা বাকারা-১৮৭]

ولو ظهر أنه أكل والفجر طالع يجب عليه القضاء ولا كفارة (الفتاوى الهندية-1\194، جديد-1\256)

সাহরীর সময় শেষ জেনেও পানাহার করা | ইসলামী যিন্দেগী