ইসলামের দৃষ্টিতে সহশিক্ষা
প্রশ্ন
স্কুল-কলেজে ছেলে-মেয়েরা সাধারণতঃ একই শ্রেণী কক্ষে ও অধিকাংশ সময় পাশাপাশি বসে শিক্ষা গ্রহণ করে থাকে আর শিক্ষকবৃন্দও পুরুষ- মহিলা উভয় রকমের হয়ে থাকেন। এমন পন্থায় শিক্ষা অর্জন করা শরী‘আতের আলোকে বৈধ হবে কি না?
উত্তর
শরী‘আতের দৃষ্টিতে উক্ত পন্থার শিক্ষা অর্জন করা অবৈধ ও হারাম। কেননা, পবিত্র কুরআনে ও হাদীসে পর্দাকে ফরয করা হয়েছে। পুরুষদের জন্য না-মাহরাম মহিলাকে দেখা এবং তাদের সাথে কথা-বার্তা বলা সম্পূর্ণ হারাম। তেমনিভাবে মহিলাদের জন্যও গাইরে মাহরাম পুরুষদের সাথে দেখা-সাক্ষাৎ করা অথবা কথা-বার্তা বলা হারাম। সুতরাং, একই শ্রেণীকক্ষে পাশাপাশি সীটে বসে শিক্ষা অর্জন করা কোন ক্রমেই বৈধ হবে না। তেমনিভাবে সেখানে শিক্ষকবৃন্দের মাঝে পুরুষ ও মহিলা উভয়ই রয়েছে, তাই তাদের সেই শিক্ষা অর্জন করা বৈধ হবে না। অবশ্য যদি উভয়ের জন্য ভিন্ন পাঠাশালা থাকে এবং পুরুষদেরকে পুরুষ শিক্ষক এবং মেয়েদেরকে মেয়ে শিক্ষিকা পাঠদান করেন এবং বালেগা মেয়েরা ও শিক্ষিকাগণ পর্দা রক্ষা করেন তাহলে তা শিখতে পারে। (প্রমাণঃ সূরা নূরঃ ৩০-৩১, তাফসীরে মাযহারী-৬:৪৯৭, হিদায়াহ খণ্ড ৪ নং ৪৪২-৪৪৪, মিশকাত-২৬৯)