ঔষধ খেয়ে হায়েয বন্ধ করত: রোযা রাখা ও সহবাস করা

মুফতী মনসূরুল হক সাহেব৩ জুলাই, ২০২৩মহিলাদের বিষয়, হায়েয নেফায

প্রশ্ন

আমাদের দেশে অনেক মেয়েলোক ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে দেয়। এভাবে হায়েয বন্ধ করে রোযা পালন করা বা স্বামীর সহিত মেলামেশা করা শরী‘আত মুতাবিক জায়িয আছে কি? ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করা বৈধ কি-না?

উত্তর

ট্যাবলেট খেয়ে হায়েয বন্ধ করে রোযা রাখলে রোযা হয়ে যাবে। ট্যাবলেট দ্বারা হায়েয বন্ধ হলে স্বামীর সাথে মেলামেশাও করতে পারে। তবে মেয়েদের স্বাভাবিক অবস্থার বিরুদ্ধে এ নিয়মকে শরী‘আত পছন্দ করে না। কারণ, এর দ্বারা শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই ট্যবলেট না খাওয়াই উত্তম। বরং হায়েয চালু থাকতে দিবে এবং পরবর্তীতে রোযা কাযা করে নিবে। মনে রাখবেন, এতে রমযানের রোযার সওয়াব কমবে না।[প্রমাণঃ আলমগীরী, ১:৩৮, ১:১৯১ # ফাতাওয়া রহীমিয়া ৬:৪০৪]