ইমাম থেকে মুক্তাদীর দূরত্ব
প্রশ্ন
কোন একটি মার্কেটের মসজিদে (দ্বিতীয় ও তৃতীয় তলায়) যথারীতি পাঁচ ওয়াক্ত নামায আদায় করা হয়। মসজিদে মুসল্লীদের স্থান সংকুলন হওয়ার পরও যদি ইমাম সাহেব মুসল্লীগণকে তার থেকে (ইমামের গোড়ালী বরাবর থেকে) সামান্য একটু পেছন হতে কাতার করার নির্দেশ দেন, তাহলে এ ব্যাপারে শরী‘আতের বিধান কি? উল্লেখ্য, উক্ত মসজিদে জুমু’আর নামায আদায় হয় না।
উত্তর
কোন শরঈ উযর না থাকলে মুক্তাদীগণ ইমাম সাহেব হতে এতটুকু দূরে দাঁড়াবেন, যেন তারা ইমামের পিছে অনায়াসে সুন্নাত তরীকায় সিজদাহ্ করতে পারেন।
প্রশ্নে উল্লেখিত মসজিদটিতে যেহেতু জায়গার কোন সমস্যা নেই, বিধায় মুক্তাদীগণ ইমামের পেছনে সুন্নাত তরীকায় সিজদা করা যায়, এ পরিমাণ জায়গা রেখে কাতার করবে। ইমামের পায়ের গোড়ালী বরাবর দাড়াবে না। কারণ, এটা সুন্নাত পরিপন্থী।
[প্রমাণ: রদ্দুল মুহতার, ১:৫৬৭-৫৬৮ # ফাতাওয়া দারুল উলূম, ৩:৩৪৬ # ফাতাওয়া মাহমূদিয়া, ২:৮৬]