অসুস্থতার কারণে নামায ছেড়ে ‍দেয়া

মুফতী মনসূরুল হক সাহেব৭ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

অসুস্থতার জন্য প্রায়ই জামা’আত ছুটে যায়। একদিন বলে ফেলল আর নামায পড়ব না। নামায পড়ে কি লাভ? বালা-মুসীবত দূর হচ্ছে না। যারা নামায পড়ে না তারা কত সুখে আছে। এই কথার দ্বারা কি কি ক্ষতি হতে পারে এবং কি করণীয়?

উত্তর

কোন মুসলমানের জন্য নামাযের ব্যাপারে এ ধরনের উক্তি করা কুফুরী কাজ। এতে ঈমান চলে যাওয়ার প্রবল আশংকা থাকে। সুতরাং সে ব্যক্তির জন্য খালিস দিলে তাওবা করে সতর্কতামূলক নতুন করে ঈমান গ্রহণ করা ও বিবাহ দুহরিয়ে নেওয়া উচিত। [প্রমাণঃ ফাতাওয়া শামী ৪:২৪৭ # ফাতাওয়া তাতারখানিয়া ৫:৩৯৪]

অসুস্থতার কারণে নামায ছেড়ে ‍দেয়া | ইসলামী যিন্দেগী