সালাতুত তাসবীহ পড়ার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৭ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

সালাতুত তাসবীহ পড়া কি? জীবনে একবারও না পড়লে, গুণাহগার হতে হবে কি? উক্ত নামাযের জামা’আত কায়িম করা যাবে কি-না?

উত্তর

সালাতুত তাসবীহ নফল নামায। ফরয বা ওয়াজিব নয়। তা জীবনে একবারও না পড়লে গুণাহগার হবে না। তবে সে ব্যক্তি একটি বিরাট ফযীলত ও সাওয়াবের কাজ থেকে বঞ্চিত রইল। ডাকাডাকি করে অথবা চার জন বা চার জনের বেশী লোক নিয়ে সালাতুত তাসবীহ বা অন্য কোন নফল নামাযের জামা’আত করা হানাফী মাযহাব অনুযায়ী মাকরূহ হবে। তবে রাত্রে একজন উচ্চৈঃস্বরে নফল নামাযের কিরাআত পড়লে ২/১ জন ‍নিজস্ব ভাবে তার সাথে শরীক হয়ে নামায পড়তে পারে। সে ক্ষেতে মাকরূহ হবে না। আর সালাতুত তাসবীহ নিতান্তই ব্যক্তিগতভাবে পড়ার নামায। জামা’আতে এ নামায পড়তে গেলে তাসবীহের হিসাব গোলমাল হয়ে যাওয়া স্বাভাবিক। [প্রমাণ: মিশকাত শরীফ ১:১১৭, ফাতাওয়া দারুল উলূম ৪ ; ৩১৩ # বেহেশতী যেওর ২:৩০]

সালাতুত তাসবীহ পড়ার হুকুম | ইসলামী যিন্দেগী