ভিডিও গেম ক্লাস ওফ ক্লান

মুফতী মনসূরুল হক সাহেব১৬ সেপ্টেম্বর, ২০২৬বিবিধ

প্রশ্ন

Clash of Clans এই গেমস টি কী খেলা যাবে ?

উত্তর

ইসলামী শরীয়তে খেলাধুলা কয়েকটি শর্তে জায়েজ। যথা-

১- যে খেলা খেলা হবে, তা কাফের ও মুশরিকদের প্রতীক না হতে হবে।

২- খেলায় হারজিতের বাজী না থাকতে হবে।

৩- খেলায় মগ্নতার কারণে নামায, রোজা, ইবাদত বা হালাল রুজি কামাই বিষয়ে ক্ষতি না হতে হবে।

৪- খেলার মাঝে শরীয়ত গর্হিত কোন বিষয় না থাকতে হবে।

৫-খেলার মাঝে শারীরিক বা মানসিক কোন উপকারীতা থাকতে হবে।

ভিডিও গেম খেলার মাঝে মৌলিক কোন ফায়দা নেই। অহেতুক সময় নষ্ট করা ছাড়া। তাছাড়া ভিডিও গেমের মাঝে নারীদের অশ্লীল ছবিও সংযোজিত থাকে, তাই উপরোক্ত ভিডিও গেম খেলা জায়েজ হবে না।

যদি উপরোক্ত বিষয়গুলো না থাকে, তবু অহেতুক সময় নষ্ট কারণে অপছন্দনীয় ।

وعلى هذا الأصل: فالألعاب التى يقصد بها رياضة الأبدان، أو الأذهان جائزة فى نفسها، ما لم تشتمل على معصية أخرى، وما لم يؤد الأنهماك فيها إلى الإخلال بواجب الإنسان فى دينه ودنياه، والله سبحانه أعلم (تكملة فتح الملهم، حكم الألعاب فى الشريعة-4\436)

إن الملاهى كلها حرام (الدر المختار، كتاب الحظر والإباحة-9\502)